তিন পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু
এআইবিএল, আইবিবিএল এবং এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এ তিন বন্ডের মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।
এআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডটি নতুন আইন এর আওতায় সর্ব প্রথম ইস্যুকৃত বন্ড। আর আইবিবিএল দ্বিতীয় মুদারাবা পার্পেচুয়াল বন্ডটি কোন ইসলামী ব্যাংক দ্বারা ইস্যুকৃত সর্ববৃহৎ পার্পেচুয়াল বন্ড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম ফারুক, আল-আরাফাহ ইসলামি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মেদ নাদিম, ইসলামী ব্যাংক বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাহ্জালাল ইসলামি ব্যাংক মোঃ জাফর সাদেক, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তানজিম আলমগির। এছাড়াও এআইবিএল, আইবিবিএল, এসজেআইবিএল এবং ইউসিবিআইএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।