Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ, পতনে ঢাকা ডাইং

দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ, পতনে ঢাকা ডাইং
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ১৫৮টির।বাকি ৪১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

সোমবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আর দরপতনের শীর্ষে ছিল ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ডিএসইর দেয়া তথ্য মতে, আজ পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের শীর্ষে থাকা ঢাকা ডাইং-এর শেয়ারদর আজ ১ টাকা ৫০ পয়সা বা ৬.১২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা দরে লেনদেন হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার