রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম এক হাজার ৮৩ পুরিয়া হেরোইন ও এক কেজি ৮৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।