দর বৃদ্ধির কারণ জানে না ফারইস্ট ইসলামী লাইফ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে ৯ জানুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এর আগেও কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। তখনও কোম্পানির পক্ষ থেকে একই জবাব দেওয়া হয়।