ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও অন্য তিনজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছিল।
বুধবার (১২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে সাতজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী পাঁচজন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুইজন। এদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।
এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।