৩০ হাজার সদস্য পরিবারকে খাদ্য সহায়তা দেবে গ্রামীণ ব্যাংক

৩০ হাজার সদস্য পরিবারকে খাদ্য সহায়তা দেবে গ্রামীণ ব্যাংক
বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় দেশের অন্যতম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা গ্রামীণ ব্যাংক তাদের হতদরিদ্র সদস্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। এছাড়া সংস্থাটি সদস্যদের ঋণের কিস্তি আদায় আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে এবং এর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র (সংগ্রামী সদস্য/ভিক্ষুক) সদস্য পরিবারের মধ্যে গত ৮ এপ্রিল থেকে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করা হয় এবং ইতোমধ্যে ৮ হাজার ১৭১টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামী দুই মাসে ৩০ হাজার হতদরিদ্র সদস্য পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেবে গ্রামীণ ব্যাংক। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ২ কেজি লবণ, ৪ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকাসহ ৩ হাজার ২০০ টাকার সামগ্রী প্রদান করা হবে।

প্রতিটি পরিবারকে দুই মাসে দুইবার এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে ২৯ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি আশঙ্কাজনক বিবেচনা করে সময় বাড়িয়ে আগামী ৩০ মে পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি