রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে ২০ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেদিন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সংলাপে অংশ নেয়। এরপর ধারাোহিকভাবে বেশ কিছু দল সংলাপে অংশ নেয়। তবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ৬টি রাজনৈতিক দল সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস