করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল ইতালিতে

ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৪৩৭ জন। অবশ্য আগের দিনের তুলনায় সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

মঙ্গলবার ইতালিতে ৫৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সিভিল প্রোটেকশন এজেন্সি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন।

বেড়েছে সুস্থতার হারও। ইতালিতে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে লোম্বার্দি অঞ্চলে। সেখানে অন্তত ১২ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন।

মহামারির প্রকোপ ধীরে ধীরে কমে আসায় আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার। তবে একবারে পুরোপুরি না তুলে সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক ধারাবাহিকভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না