গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১১ লাখ ২৫ হাজার ৭৬৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ১৯ লাখ টাকা।

পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৩২ হাজার ১৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭১ কোটি ৬ লাখ ৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, ‍বৃটিশ আমেরিকা টোব্যাকো, ফরচুন সুজ, অ্যাপেক্স ফুটওয়্যার, ফু-ওয়াং ফুড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন