করোনাভাইরাস: খুলনায় চারজনের মৃত্যু

করোনাভাইরাস: খুলনায় চারজনের মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। এর আগে রোববার বিভাগে ৭৮৪ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কুষ্টিয়ায় দুইজন, খুলনা ও যশোরের একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৭৮৪ জনের।

এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২০৭ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৩৪ জন ও যশোরে ১১৫ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বাগেরহাটে ৫৯ জন, সাতক্ষীরায় ৭১ জন, ঝিনাইদহে ৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩২ জন, নড়াইলে ২১ জন, মাগুরায় ৩৫ জন ও মেহেরপুরে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩০ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪৩৬ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১১ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট