ঢাকা-শারজাহ রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

ঢাকা-শারজাহ রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু
সপ্তাহে ছয়দিন ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।

কোভিড-১৯ এ নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহতে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে পৌঁছাবে ফ্লাইট।

অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে। এছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে ফ্লাইট এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।

ইউএস-বাংলা ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

এছাড়া দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে, ভারতের চেন্নাই, কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মহামারির কারণে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার