আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল
আন্তর্জাতিক বাজারে টানা দুদিন বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ গত মঙ্গলবার ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির বাজার নিম্নমুখী হয়ে ওঠে।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার রাজনৈতিক বিরোধও ধাতুটির বাজারে প্রভাব ফেলেছে। অস্থিরতা ও মূল্যস্ফীতির আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত ধাতুটির চাহিদা বেড়েছে।

তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৮০১ ডলার ৬৯ সেন্ট। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ ডলার ৪০ সেন্টে।

গত বছর স্বর্ণের বৈশ্বিক চাহিদার পরিমাণ ১০ শতাংশ বাড়লেও তা প্রাক-মহামারী স্তর স্পর্শ করেনি। বিনিয়োগকারীদের অনীহার কারণেই অলংকার ধাতুটির মূল্য পুনরুদ্ধারে এমন শ্লথগতি দেখা যায়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানায় ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালের শেষ প্রান্তিকে অলংকার কেনাকাটায় প্রবৃদ্ধি ধাতুটির চাহিদা বাড়িয়েছে, যা ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সর্বোচ্চ পরিমাণ। সূত্র: বিজনেস রেকর্ডার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না