দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল জানান, ‘আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে এবং অন্যান্য জায়গার কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শীতের অনুভূতি আছে এবং আগামী দুই দিনেও শীতের অনুভূতি প্রকট হবে না।'

দিনে রোদ কম থাকবে, অনেক স্থানে রোদ পাওয়া যাবে না জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, রাতের তাপমাত্রা আজকের তুলনায় আরও বাড়বে। শীতের অনুভূতি থাকলেও আগামী দুই দিন শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

তিনি বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি থাকলে তাপমাত্রা বাড়বে না। বৃষ্টি শেষ হয়ে গেলে আবারও তাপমাত্র কমে যাবে। মূলত বৃষ্টি শেষ হলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে। তখনই শীত পড়া শুরু হবে। এছাড়া চলতি মাসের ১৫ তারিখের পর থেকে শীত কমতে থাকবে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো