সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় ১ সেনাসদস্য নিহত

সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় ১ সেনাসদস্য নিহত
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় হাবিবুর রহমান (২৮) নামে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান রুমা জোন বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। গুলিবিদ্ধ আহত অপর এক সেনাসদস্যের নাম মো. ফিরোজ। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

এ ছাড়া তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, ৩টি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করেছে। এদিকে ঘটনাস্থল আশপাশের এলাকাগুলোয় বেশ কয়েকটি সেনা টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা