Ortho Songbad আর্কাইভ

খুলনায় বেকারি কারখানায় আগুন

খুলনায় বেকারি কারখানায় আগুন
খুলনা মহানগরীতে বিকে রায় রোডের ‘পপুলার বেকারি’ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আড়ায়টার দিকে নগরীর কুদরতীয়া জামে মসজিদের পাশের ওই কারখানাটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন বলেন, ‘কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

মুল সাইট থেকে

পুজিবাজার