যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ
উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ নির্দেশনা দেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, আর সেকারণে এ নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখ সৈন্য অবস্থান করলেও আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলছে মস্কো। শুধু তাই নয় রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা অভিযোগ করে বলেছেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনী আজভ সাগর অবরোধ করে রেখেছে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে।

যদিও ক্রেমলিন বলছে যে তারা পুরোনো সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে শুধু সতর্ক বার্তা দিচ্ছে।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বলেছেন যে ইউক্রেন উত্তেজনার মধ্যে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না