গ্রামীণ ব্যাংকের এমডি হলেন আবদুর রহিম খাঁন

গ্রামীণ ব্যাংকের এমডি হলেন আবদুর রহিম খাঁন
গ্রামীন ব্যাংকের উপব্যবস্থাপনা  পরিচালক মো: আবদুর রহিম খাঁনকে পদোন্নতি দিয়ে ব্যাংকের এমডি করা হয়েছে। বিদায়ী এমডি জাহাঙ্গীর হোসেন হাওলাদারের জায়গায় স্থলাভিষিক্ত হন মো: আবদুর রহিম খাঁন। গত ৩০ জানুয়ারি গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ ঘোষণা দেওয়া হয়। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গ্রামীন ব্যাংক।

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদে সরকারের পক্ষ থেকে আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন ও জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জসিমউদ্দিন। গ্রামীণ ব্যাংকের ৯ জন প্রতিষ্ঠানটির পর্ষদে ঋণগ্রহীতা পরিচালক হিসেবে আছেন, যারা হলেন হোসনে আরা, ফাতেমা বেগম সানোয়ারা, মনোয়ারা, মানসী সাহা, হাসিনা বেগম, সুফিয়া বেগম, জাহানারা বেগম, শিখা রানী দাস ও নূর নাহার ।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে জন্মগ্রহন করা মো: আবদুর রহিম খাঁন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন শেষে ১৯৮৭ সালে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে গ্রামীন ব্যাংকে যোগদান করেছিলেন। তিনি দীর্ঘ ২৪ বছর শাখা, এরিয়া ও জোনাল পর্যায়ে কাজ করেছেন।

 

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি