প্রথমবারের ডাকে কোনো দল পায়নি সাকিব

প্রথমবারের ডাকে কোনো দল পায়নি সাকিব
বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। মনে করা হচ্ছিল, আইপিএলের মেগা নিলামে বড়সড় দামই পাবেন তিনি। কিন্তু নিলামে প্রথমবারের ডাকে কোনো দলই তার জন্য আগ্রহ দেখায়নি।

অর্থাৎ আপাতত অবিক্রিত রয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই হয়তো সাকিবকে দলে নেওয়ার সুযোগ পেয়ে যাবে।

সাকিবের আগেই অবশ্য আরও তিন ক্রিকেটার অবিক্রিত থেকে গেছেন নিলামে। এই মেগা নিলামের দ্বিতীয় সেটে সর্বপ্রথম অবিক্রিত থাকেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।

এরপর ভারতের বাঁহাতি তারকা ব্যাটার সুরেশ রায়না এবং অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথের জন্যও আগ্রহ দেখায়নি কোনো দল। তবে তাদের সবারই সুযোগ থাকছে দল পাওয়ার।

মার্কি সেটের দশজন এবং দ্বিতীয় সেটের ব্যাটারদের নিলাম শেষে তৃতীয় সেটে আসে অলরাউন্ডারদের নাম। যেখানে চার নম্বরে তোলা হয় সাকিবের নাম। কিন্তু কেউই আগ্রহ না দেখানোয় অবিক্রিত থেকে যান সাকিব।

অলরাউন্ডারদের সেটে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছেন হার্শাল প্যাটেল। এছাড়া ডোয়াইন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংস ও জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনে নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো