আরও তিন ডিজিটাল বুথের অনুমোদন পেল রয়্যাল ক্যাপিটাল

আরও তিন ডিজিটাল বুথের অনুমোদন পেল রয়্যাল ক্যাপিটাল
দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ রয়্যাল ক্যাপিটাল লিমিটেড আরও তিনটি ডিজিটাল বুথ চালুর অনুমোদন পেয়েছে। বরিশাল, চট্টগ্রাম জেলার পটিয়া ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জন্য বুথ তিনটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান র‍য়্যাল ক্যাপিটাল এর আগে কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ির জন্য ডিজিটাল বুথ স্থাপনে উভয় এক্সচেঞ্জের অনুমোদন পেয়েছে।

উল্লেখ, রয়্যাল ক্যাপিটাল দেশের শীর্ষ ২০ ব্রোকারহাউজের একটি। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে তার যাত্রা শুরু করে। রাজধানী ঢাকা ও বাণিজ্য নগরী চট্টগ্রামসহ দেশের ৮টি শহরে আগে থেকেই প্রতিষ্ঠানটির উপস্থিতি আছে। নতুন বুথের মাধ্যমে আরও ৫টি শহরে তার উপস্থিতি বাড়াবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন