কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এই বোনাস শেয়ারের জন্য আগামি ২২ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন