আইএফআইসি’র সব শেয়ার বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত

আইএফআইসি’র সব শেয়ার বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি) গতবছর নেপাল বাংলাদেশ ব্যাংকে থাকা বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। নেপাল বাংলাদেশ ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আইএফআইসির কাছে থাকা সব শেয়ার কিনে নিচ্ছেন নেপালের নাগরিক সারিকা চৌধুরী।

আইএফআইসি ব্যাংক থেকে প্রকাশিত এক মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) জানা যায়, সারিকা চৌধুরীর কাছে ৪৪১ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৫৫৩ টাকার সব শেয়ার বিক্রি করবে আইএফআইসি ব্যাংক। নেপাল রাষ্ট্রীয় ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে। শেয়ার বিক্রির জন্য এ বছরের জানুয়ারিতে সারিকা চৌধুরীর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংক ১৯৯৪ সালে উদ্যোক্তা হিসেবে নেপাল বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করেছিল । ১৯৯৫ সালে নেপাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ব্যাংকটি । নেপালের স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত  হয়েছিলো ব্যাংকটি । আইএফআইসি ব্যাংকের এ আর এম নাজমুস সাকিব ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এম শাহ আলম সারেয়ার ও কামরুন নাহার আহমেদ ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন ।

নেপাল বাংলাদেশ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৪৮ হাজার ২১২। এরমধ্যে আইএফআইসি ব্যাংকের কাছে রয়েছে ৪০ দশমিক ৯১ শতাংশই । যার হিসেবে আইএফআইসি ব্যাংকের কাছে নেপাল বাংলাদেশ ব্যাংকের ৩ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৭২৩টি শেয়ার রয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সা।

আইএফআইসি ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৬ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকার, ২০ দশমিক ৭৪ শতাংশ প্রতিষ্ঠান, দশমিক ৯৭ শতাংশ বিদেশী এবং ৩৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন