ইউক্রেন সংকট ইস্যুতে জার্মান চ্যান্সেলরের সফর

ইউক্রেন সংকট ইস্যুতে জার্মান চ্যান্সেলরের সফর
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস রাশিয়ার আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের তার এ সফর।

এমন একসময় তিনি এই সফরে গেলেন যখন পশ্চিমা দেশগুলো কিয়েভে তাদের দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার করে নিয়েছে এবং তাদের নাগরিকদের অবিলম্বে দেশে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ইউক্রেন পৌঁছেছেন। এর আগে গত সপ্তাহে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংকট নিরসনে একই উদ্যোগ নিয়েছিলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ এবং পূর্ব ইউরোপে এই জোটের সম্প্রসারণ ঠেকাতে চান। তিনি পশ্চিমাদের কাছে নিরাপত্তা গ্যারিন্টিও দাবি করেন। কিন্তু পশ্চিমারা এ দাবিতে কর্ণপাত না করায় তিনি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটান।

যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া যে কোন দিন ইউক্রেনে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া যুক্তরাষ্ট্রের এ আশংকা উড়িয়ে দিয়েছে।
এদিকে আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রচেষ্টায় জার্মানী ও ফ্রান্স উভয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না