টেসলার ৪ লাখ কোটি টাকার শেয়ার দান করলেন ইলন মাস্ক

টেসলার ৪ লাখ কোটি টাকার শেয়ার দান করলেন ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে দামি অটোমেকার প্রতিষ্ঠান ‘টেসলা’র ৫ লাখ ৪৪ হাজার শেয়ার একটি দাতব্য সংস্থাকে দান করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। ২০২১ সালের ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এসব শেয়ার দান করেন টেসলার সিইও।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে রয়টার্স।

ইলন মাস্ক যে পরিমাণ শেয়ার দান করেছেন তার আনুমানিক মূল্য ৫ হাজার ৭৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৪ লাখ ৯ হাজার৫২৭ কোটি টাকা।

এর আগে, বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) এক রিপোর্টে বলা হয় পৃথিবীর মাত্র ২ শতাংশ উদ্যোক্তার হাতে যে পরিমাণে অর্থ মজুদ আছে তা দিয়ে বিশ্বের সব অসহায় মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। এরই পরিপ্রেক্ষিতে এলন মাস্ক গত বছরের অক্টোবরে এক টুইট বার্তার মাধ্যমে জানিয়েছে, যদি তার দেওয়া অর্থ আসলেই কাজে লাগে এবং খাদ্য যদি প্রমাণ করতে পারে যে তাদের জরিপ সঠিক তাহলে এলন মাস্ক তার ৬ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার দান করে দেবেন।

অবশেষে গত বছরের নভেম্বরে ৫ লাখ ৪৪ হাজার শেয়ার দান করেছেন টেসলার সিইও।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না