রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইন কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর হাতিরপুল, গ্রিনরোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, (ফার্মগেট হতে পান্থপথ পর্যন্ত সড়কের উভয় পাশে), কাঁঠালবাগান, কলাবাগান, শুক্রাবাদ, ইন্দিরা রোড। এ এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো