আগ্রহের শীর্ষে এপেক্স ফুডস

আগ্রহের শীর্ষে এপেক্স ফুডস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস এপেক্স ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৬ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২০৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের ৯ দশমিক ৩১ শতাংশ, মনোস্পুর পেপারের ৮ দশমিক ৭১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮ দশমিক ৫৭ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৭ দশমিক ৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭ দশমিক ৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬ দশমিক ৮০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬ দশমিক ৭২ শতাংশ, সালভো কেমিক্যালের ৬ দশমিক ৩১ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ৫ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন