ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ২০২১ সালে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৯ জন কর্মকর্তা-কর্মচারীর জীবন বীমা দাবির চেক ইসলামী ব্যাংক টাওয়ারে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ চেক হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের গ্রুপ বীমার আওতায় কর্মচারীদের পরিবারকে মোট ৪৬ লাখ টাকা দেওয়া হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্লেইম কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার, এফসিএ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলম সিদ্দিকী, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম.হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি