কানাডা উপকূলে ট্রলার ডুবে ৭ জনের মৃত্যু

কানাডা উপকূলে ট্রলার ডুবে ৭ জনের মৃত্যু
কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় স্প্যানিশ একটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। কানাডা ও স্প্যানিশ উদ্ধারকারী দলের সদস্যরা বিষয়টি জানিয়েছেন।

কানাডার জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) জানিয়েছে, পূর্ব নিউফাউন্ডল্যান্ডের ২৫০ নটিক্যাল মাইল দূরত্বে ট্রলারটির ডুবে যায়। তবে তিনজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা।

স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন।

দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পেনের উত্তর-পশ্চিম গ্যালিসিয়া অঞ্চলে একটি মাছ ধরার জাহাজ ভিলা দে পিটানক্সো, মাদ্রিদে স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ার খবর পাঠায়। এর পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।

স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ স্থানীয় উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ রাখছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টুইট বার্তায় বলেন, নিউফাউন্ডল্যান্ডে ডুবে যাওয়া গ্যালিসিয়ান জাহাজের নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এসময় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

ভিলা দে পিটানক্সো ২০০৪ সালে নিবন্ধিত একটি ফ্রিজার ট্রলার। ম্যানুয়েল নরেসের মালিকানাধীন এই ট্রলার। এ ধরনের আটটি ট্রলার রয়েছে তাদের। এই প্রতিষ্ঠানটি ১৯৫০ সাল থেকে দক্ষিণ আটলান্টিক ও আফ্রিকার পশ্চিমাঞ্চলে কাজ করে আসছে। কানাডার উপকূলীয় এলাকা থেকে ট্রলার পরিচালনার জন্য অন্তত তিনশজন নাবিক কাজ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না