মেটাভার্সের জগতে প্রবেশ করছে ইউটিউব

মেটাভার্সের জগতে প্রবেশ করছে ইউটিউব
বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব  মেটাভার্সের জগতে প্রবেশ করতে যাচ্ছে। ফেসবুকের পর ইউটিউবও মেটাভার্সে প্রবেশের ঘোষণা দিলো। ২০২২ ‍সালের মধ্যেই এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছে গুগলের এই সংস্থাটি।

তারা ওয়েবথ্রি প্রযুক্তি যেমন নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটির পরিকল্পনা করার পাশাপাশি এর কাজও শুরু করে দিয়েছে। মেটাভার্সের জন্য ইউটিউবের ভিডিও সিস্টেমও অনেকটা বদলে যেতে পারে।যার ফলে কমে আসবে বিভিন্ন রকম জালিয়াতি।

মেটাভার্সের জগতে থেকে অর্থ উপার্জনও করতে পারবেন ব্যবহারকারীরা। এজন্য ইউটিউব ভিডিও এবং গেমিং কনটেন্ট, ডিজিটাল আর্টসহ আরও একধিক নতুন উপায় নিয়ে আসবে।

এনএফটি-র মাধ্যমে যে কেউ ছবি, ভিডিও এবং বিভিন্ন আর্টওয়ার্ক কিনতে পারবেন। ব্লকচেন-ভিত্তিক এনএফটি প্রযুক্তির মাধ্যমে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জনও করতে পারবেন। প্রসঙ্গত, কয়েক দিন আগেই এনডিটি ভিত্তিক একক ডিজিটাল আর্ট ওয়ার্ক কোটি টাকায় বিক্রি হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা