আগ্রহের শীর্ষে স্টাইলক্রাফট

আগ্রহের শীর্ষে স্টাইলক্রাফট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে স্টাইল ক্রাফটের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস স্টাইলক্রাফটের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্টাইলক্রাফট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৮ দশমিক ৭৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৭ দশমিক ৪২ শতাংশ, এপেক্স ট্যানারির ৭ দশমিক ১১ শতাংশ, ফার্মা এইডসের ৬ দশমিক ৯৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬ দশমিক ৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫ দশমিক ৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫ দশমিক ৮৫ শতাংশ, এপেক্স ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৫ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন