পরিত্যক্ত পুকুরে মানব কঙ্কাল

পরিত্যক্ত পুকুরে মানব কঙ্কাল
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি নারী না পুরুষ চিহ্নিত করা যায়নি।

জয়দেবপুর থানার এসআই মিরাজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে পুকুরের পাশে শিশুরা খেলা করছিল। এসময় মাথার খুলি ও হাড়ঁসহ একটি বস্তা দেখতে পায়। পরে স্থানীয় লোকজন জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে।

গাজীপুরসদর উপজেলার বাঘেরবাজার এলাকায় লিথী গার্মেন্টস সংলগ্ন উত্তর পাশে পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালটি এসআই মিরাজ আহমদ ওয়াকিল এসে উদ্ধার করেন। তবে কঙ্কালটির কোন পরিচয় পাওয়া যায়নি।

এব্যাপারে জয়দেবপুর থানার এসআই ওয়াকিল বলেন, আমরা খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করি এবং ডিএনএ টেষ্টের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলে জানান তিনি।

জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস জানান, উদ্ধার করা কঙ্কালটির ডিএনএ রিপোর্টের পর মামলাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট