Ortho Songbad আর্কাইভ

সার্চ কমিটির বৈঠকে ২০ জনের নাম বাছাই

সার্চ কমিটির বৈঠকে ২০ জনের নাম বাছাই
শনিবার (১৯ ফেব্রুয়ারি)  সার্চ কমিটির পঞ্চম বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে ৩২২ জনের নাম জমা পড়েছিলো।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বৈঠক শেষে সার্চ কমিটির বৈঠকে গৃহীত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শামসুল আরেফীন।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে সার্চ কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনকে বাছাই করেছেন। তালিকা চূড়ান্ত করতে আগামীতে আরও একাধিক বৈঠক করবে কমিটি। এরপর চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।’

এদিকে, আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠ বৈঠক করবেন সার্চ কমিটির সদস্যরা।

মুল সাইট থেকে

পুজিবাজার