২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সশরীরে ক্লাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাবিতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে।
এছাড়া পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে।