রাজধানীসহ তিন বিভাগে বৃষ্টির আভাস

রাজধানীসহ তিন বিভাগে বৃষ্টির আভাস
রাজধানী ঢাকা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ও ২৫ তারিখে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শাহীনুল ইসলাম বলেন, ‘আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে আর দিনের তাপমাত্রা কম থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া, শ্রীমঙ্গল ও সীতাকুন্ডে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকাতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। সহসা শীত তার সরূপে ফিরছে না।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো