এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদনের শেষ দিন আজ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদনের শেষ দিন আজ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (২০ ফেব্রুয়ারি)। গত ১৪ ফেব্রুয়ারি এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

প্রতি বছর এপ্রিলে শুরু হলেও করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত বছরের ২ ডিসেম্বর সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হয়েছিল ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি