Ortho Songbad আর্কাইভ

আগুনে পোড়ানো নারীর লাশ উদ্ধার

আগুনে পোড়ানো নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলাবাগানে আগুনে পোড়ানো এক নারীর লাশ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ঐ নারীর পরিচয় সনাক্ত করা যায় নাই।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামে ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে লাশটি কার সেটি শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পরই ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

ওসি জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার