আফগান ক্রিকেট টিমের স্পন্সরে সাকিবের মোনার্ক মার্ট

আফগান ক্রিকেট টিমের স্পন্সরে সাকিবের মোনার্ক মার্ট
টাইগারদের সঙ্গে চট্টগ্রাম ও মিরপুরে দুটি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজে আফগানিস্তানের স্পন্সর হিসেবে রয়েছে বাংলাদেশের প্রাণ খ্যাত সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান ‘মোনার্ক মার্ট’।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ওয়ানডে ম্যাচও হবে এই মাঠে। এরপর ৩ এবং ৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।

আফগানরা যখন অর্থ সংকটে ভুগছে ঠিক তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান ‘মোনার্ক মার্ট’। এবারের বাংলাদেশ সফরের দুই সিরিজেই দলটির (আফগান ক্রিকেট টিম) স্পন্সর হিসেবে থাকছে ‘মোনার্ক মার্ট’।



বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে যখন দেশের ই-কমার্সের প্রতি গ্রাহকদের অনাস্থা তৈরী হয়েছে, ঠিক তখনই ই-কমার্স ব্যবসায় নাম লেখালেন সাকিব আল হাসান। ই-কমার্স সংশ্লিষ্টরা মনে করছেন এই অলরাউন্ডারের কারণে আবারও এ খাতে আস্থা ফিরে পাবে গ্রাহকরা।

সদ্য শেষ হওয়া বিপিএলে এই অলরাউন্ডারের ই-কমার্স প্রতিষ্ঠানটি স্পন্সর ছিল ফরচুন বরিশালের। এবার আফগানিস্তান ক্রিকেট দলের স্পন্সর হয়েছে ‘মোনার্ক মার্ট’।

আগামীকাল (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে। এই স্টেডিয়ামেই ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ৩ এবং ৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো