বিমা কোম্পানিকে ই-রশিদ ব্যবহারের নির্দেশ

বিমা কোম্পানিকে ই-রশিদ ব্যবহারের নির্দেশ
বিমা কোম্পানিগুলোকে প্রচলিত রশিদের পরিবর্তে ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফর্ম (ইউএমপি) হতে তৈরিকৃত ই-রশিদ ব্যবহারে নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)।

জানা যায়, আইডিআরএ’র নির্দেশ পরিপূর্ণভাবে পরিপালনের নিমিত্ত আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে বিমা প্রতিষ্ঠান কর্তৃক এই সংক্রান্ত সকল কার্যাদী চুড়ান্তরূপে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

যে সকল বিমা প্রতিষ্ঠান ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফর্ম (ইউএমপি) হতে তৈরিকৃত ই-রশিদ ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হবে, সে সকল বিমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্তৃপক্ষ বিমা আইন ২০১০ এর আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সার্কুলারে হুশিয়ারি দিয়েছে।

ইউএমপি বাস্তবায়নের ফলে আইডিআরএ বর্তমানে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে বিমা গ্রাহককে তাদের বিমা পলিসীর মেয়াদ, প্রিমিয়াম জমা, প্রিমিয়ামের পরবর্তী প্রদেয় তারিখসহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত করতে পারছে। গ্রাহকের সাথে নিয়ন্ত্রক সংস্থার এই সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় বিমা খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান আস্থাহীনতার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ