Ortho Songbad আর্কাইভ

বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন

বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন
করোনাভাইরাস টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । প্রথম দুই ডোজে খালেদা জিয়াকে মডার্নার টিকা দেওয়া হলেও এবার তিনি ফাইজারের টিকা নিয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল কেন্দ্রে তাকে বুস্টার ডোজ দেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ম্যাডামসহ (খালেদা জিয়া) চারজন একসঙ্গে বুস্টার ডোজ নিয়েছেন।’

অন্য তিনজন হলেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম এবং আব্দুল খালেক।

মুল সাইট থেকে

পুজিবাজার