মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৬ জন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে ৭৩৭২ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৯১ কেজি ৪৮০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৪০ বোতল ৫০০০ লিটার ফেন্সিডিল ও ১৬৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা করা হয়েছে।