ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে জরুরিভিত্তিতে অতিরিক্ত ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সামরিক সহায়তার অনুমোদনও করেছেন। এটি কিয়েভকে দেওয়া প্রতিশ্রুতির বাইরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত সামরিক সহায়তা।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘যুক্তরাষ্ট্র জরুরিভিত্তিতে ইউক্রেনকে এ সামরিক সহায়তা দেবে। সহায়তার এ প্যাকেজে প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি, যেমন- সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাসহ অন্যান্য হুমকি মোকাবিলায় যা যা প্রয়োজন, তা থাকবে।’

তিনি বলেন, ‘আমরা রাশিয়ার আক্রমণের আগেই কিয়েভকে এক বছরে যে এক বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিলাম, তা চলমান থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াশিংটন ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত যে সহায়তা কিয়েভকে দিয়েছে, আগামীতে তা আরও বাড়ানো হবে।’

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না