নতুন নির্বাচন কমিশনের শপথ আজ

নতুন নির্বাচন কমিশনের শপথ আজ
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) রোববার (ফেব্রুয়ারি) শপথ নেবেন। এদিন বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনের সদস্য মো. আলমগীর বলেন, কাল বিকেল সাড়ে চারটায় আমাদের শপথ। এরপর সোমবার আমরা অফিস করবো।

শনিবার বিকেলে সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তার নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

এই পর্যন্ত নিয়োগ পাওয়া ১৩ জন সিইসির মধ্যে সাতজন বিচারপতি। বাকি ছয়জনই সাবেক আমলা। এবারই প্রথম বারের মতো আইন প্রণয়নের পর সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে পাঁচ সদস্যের ইসি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর সর্বশেষ জ্যেষ্ঠ সচিব হিসেবে নির্বাচন কমিশনে দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন। তিনি বলেন, আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা কমিশনে তুলে ধরতে।

নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর যেদিন প্রথম চেয়ারে বসেন, সেদিন থেকে পরবর্তী পাঁচ বছর তাদের দায়িত্বকাল। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার কমিশন বিদায় নিলে দ্বিতীয়বারের মতো পুরো কমিশন ফাঁকা হয়ে পড়ে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা