মুনাফা কমেছে এসএস স্টিলের

মুনাফা কমেছে এসএস স্টিলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ৫ শতাংশ কমেছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ৭৬ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ৯ শতাংশ কমেছে।

অপরদিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.০৮ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন