Ortho Songbad আর্কাইভ

শাহজালাল বিমানবন্দরে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার উদ্ধার করেন তারা। এগুলোর মোট ওজন ৬৪ কেজি।

বাংলাদেশ বিমানের বিজি০৮৫ ফ্লাইটটি বিকেল ৫টায় শাহজালালে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

স্বর্ণগুলো কারা এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটি তদন্ত করে দেখা হবে এবং এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

মুল সাইট থেকে

পুজিবাজার