Ortho Songbad আর্কাইভ

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে বিডিভি অ্যাসেটের চুক্তি

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে বিডিভি অ্যাসেটের চুক্তি
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে বিডি ভেঞ্চার লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি বিডিভি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সম্প্রতি একটি চুক্তি সই করেছে।

বিডিভি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ভারপ্রাপ্ত এমডি মো. রায়হান কবির ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি অসিত কুমার চক্রবর্তী এ চুক্তিতে সই করেন।

জানা যায়, বিডিভি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের প্রথম মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়াল সার্ভিসের জন্য এ চুক্তি করে।

এ সময় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান ও এমডি মো. আবুল হোসেন, বিডি ভেঞ্চারের এমডি শফিক-উল আজম, বিডিভি অ্যাসেট ম্যানেজমেন্টের কোম্পানি সচিব নজরুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার