পাটকল শ্রমিকদের বেতন পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ

পাটকল শ্রমিকদের বেতন পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের মার্চ-এপ্রিল পর্যন্ত বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে এ অর্থ বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরাদ্দ দেওয়া এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ১১৬ কোটি টাকা দিয়েছে। এই টাকা ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসেবে বরাদ্দ দেওয়া হলো। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ২৬ এপ্রিলের চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনও খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনও অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন বলেও উল্লেখ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর