করোনায় দায়িত্ব পালনে অনীহা প্রকাশে ওসি ক্লোজড

করোনায় দায়িত্ব পালনে অনীহা প্রকাশে ওসি ক্লোজড
করোনা সংক্রামণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি বানিয়াচংয়ে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাকে পুলিশ সদর দপ্তরের আদেশে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, জাতির এই দুর্যোগময় মুহূর্তে সরকারি কর্মচারী হিসেবে যে কোনো নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট