রাজধানীর বাইরের শ্রমিকরা গার্মেন্টে কাজ করতে পারবেন না

রাজধানীর বাইরের শ্রমিকরা গার্মেন্টে কাজ করতে পারবেন না
বর্তমানে রাজধানীর বাইরে যেসব গার্মেন্টকর্মী রয়েছেন তারা খুলে দেওয়া গার্মেন্টসে কাজ করতে পারছেন না। তবে তাদেরকে এপ্রিল মাসের ৬০ ভাগ বেতন দেয়া হবে।

এমন সিদ্ধান্তই হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তারা। এছাড়া পুলিশ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গার্মেন্ট খোলা বিষয় নিয়ে আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ঢাকার বাইরে যেসব শ্রমিক রয়েছেন তারা আপাতত বাড়িতেই থাকবেন। ঢাকায় যেসব শ্রমিক রয়েছেন তারা গার্মেন্টসে কাজ করার সুযোগ পাবেন। ঢাকার বাইরে রয়েছেন তারা কাজ না করলেও এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন পাবেন।

আগামী ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঈদ এখনো দেরি থাকায় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর