Ortho Songbad আর্কাইভ

চার দিন পর উত্থানে ফিরল শেয়ারবাজার

চার দিন পর উত্থানে ফিরল শেয়ারবাজার
টানা চার কার্যদিবস পতনের পর অবশেষে পঞ্চম দিনে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার লেনদেনে অংশ নেয়া দুই শতাধিক কোম্পানির শেয়ারদর বেড়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৭ পয়েন্ট বেড়েছে।

শরীয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ বেড়েছে ৪ পয়েন্ট। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ আজ ০ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।

সূচকের উত্থানে ফেরার দিন ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ প্রধান বাজারে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৯ লাখ টাকা। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৭৪০ কোটি ২৬ লাখ টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বড়েছে ২১৭টির, কমেছে ১১৬টির। বাকি ৪৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

 

মুল সাইট থেকে

পুজিবাজার