Ortho Songbad আর্কাইভ

তিন ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

তিন ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে  তালিকাভুক্ত তিন ব্যাংক লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক গুলো হলো - মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া এবং উত্তরা ব্যাংক।

ব্যাংক তিনটির মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ১৫ মার্চ বিকাল ৩টায়, ব্যাংক এশিয়ার ১৬ মার্চ বিকাল ৩টায় এবং উত্তরা ব্যাংকের বোর্ড সভা ১৫ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

ব্যাংক তিনটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার