উত্থানের দিনে দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

উত্থানের দিনে দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
ধারাবাহিক পতনের পর বুধবার (৯ মার্চ) ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬৫টি বা ৯৬ শতাংশেরই শেয়ারদর বেড়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নিটল ইন্স্যুরেন্স কোং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪.৯ টাকা বা ৯ .৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪.১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৯ বারে ১ কোটি ২৩ লাখ ৮০০ হাজার টাকার শেয়ার লেনদেন করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২.৯ টাকা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২.১ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪.৩ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭.৮ টাকা দরে লেনদেন হয়।

টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  বিডিকম অনলাইন লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড,বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন